শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস

ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন মাঠের বাইরের এক ঘটনায় নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের প্রেমিকা ইনেস গার্সিয়া। সেভিয়ার এই প্রভাবশালী ইনফ্লুয়েন্সার জানালেন, তার টিকটক অ্যাকাউন্টটি হুট করেই বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এর পেছনের কারণটা যেমন অদ্ভুত, তেমনি হাস্যকর।

নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে ইনেস জানান, টিকটক কর্তৃপক্ষ তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবে চিহ্নিত করে অ্যাকাউন্টটি সাময়িকভাবে নিষিদ্ধ করে দিয়েছিল। একুশ বছর বয়সী ইনেস এই ঘটনায় দারুণ বিরক্ত হয়ে বলেছিলেন, আমি রীতিমতো তেতো হয়ে গিয়েছিলাম! কিচ্ছু করতে পারছিলাম না, এমনকি নিজের প্রোফাইলও দেখতে পাচ্ছিলাম না। শেষে টিকটকের কাছে অ্যাকাউন্ট পর্যালোচনার আবেদন করার পর ভুল বুঝতে পেরে কর্তৃপক্ষ সেটি খুলে দেয়। 

তবে এসব ঝামেলার মধ্যেই ভালোবাসার মানুষের পাশে থাকতে ভুল করেননি ইনেস। বিশ্বকাপ ফাইনালের আগে যখন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা কিছুটা অবসর পেয়েছিলেন, তখন ইনেস ও লামিনের ভাইয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে তরুণ এই তারকাকে। টাইম স্কয়ারে বিশাল এক বিজ্ঞাপনের সামনে দাঁড়িয়ে নিজের প্রেমিকের ছবি দেখে ইনেসের মুখে প্রশংসাসূচক হাসি যেন সেই উত্তেজনাময় বিশ্বকাপের মাঝে এক টুকরো রোমান্টিকতার হাওয়া ছড়িয়ে দিয়েছে।

সূত্র: মার্কা

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৬,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit