বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

মৌসুমের প্রথম রিয়াল-বার্সা মহারণের দিনক্ষণ ঘোষণা

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : নতুন মৌসুম শুরু হতেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মহারণ কবে অনুষ্ঠিত হবে, সেই প্রশ্নের উত্তর দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। বাংলাদেশ সময় রাত ১টায় বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব।

গত মৌসুমে তিনবার একে-অপরের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এর মধ্যে দুটি ম্যাচে জয় পায় বার্সেলোনা, আর একটি ম্যাচে জয় তুলে নেয় রিয়াল। লা লিগার প্রথম লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জিতেছিল মাদ্রিদের দলটি। তবে পরের দেখায় ঘুরে দাঁড়িয়ে ২-০ গোলের জয় পায় বার্সা। সেই ম্যাচে গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড ও ফেরান তোরেস।

শুধু লিগ নয়, গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল দুই দল। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত সেই রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। কাতালানদের হয়ে জোড়া গোল করেন রাফিনহা। উত্তেজনায় ভরপুর ম্যাচটিতে কয়েকবার পাল্টাপাল্টি এগিয়ে গেলেও শেষ হাসি হেসেছিল বার্সাই।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছে দুই জায়ান্ট। এখন পর্যন্ত লা লিগায় শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে শুধু রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষস্থান বর্তমানে দখলে রেখেছে বার্সেলোনা।

 

 

 

কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit