বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর তিন কিংবদন্তি ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনিল নারাইনকে বিশেষ সম্মান জানিয়েছে কুইন্স পার্ক ওভাল। পোর্ট অব স্পেনের ঐতিহাসিক এই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তাদের নামে।

আগে ‘ত্রিনি পোসি স্ট্যান্ড’ নামে পরিচিত স্ট্যান্ডটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ব্রাভো, পোলার্ড, নারাইন স্ট্যান্ড’। ত্রিনিদাদ ও টোবাগোর ৬৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন নাম উন্মোচন করা হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বজুড়ে জনপ্রিয়তা ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই তিন ক্রিকেটারের। দীর্ঘ ক্যারিয়ারে ডোয়াইন ব্রাভো নিজেকে বিশ্বের অন্যতম সফল টি-টোয়েন্টি অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ৫৮২টি টি-টোয়েন্টি ম্যাচে তার সংগ্রহ ৬ হাজার ৯৭০ রান, পাশাপাশি নিয়েছেন ৬৩১ উইকেট।

অন্যদিকে কাইরন পোলার্ড এখনো টি-টোয়েন্টি ক্রিকেটে সক্রিয়। ৭৫১ ম্যাচে তার রান ১৪ হাজার ৯৩৩ এবং উইকেট ৩৪১টি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম সফল এই অলরাউন্ডার বিশ্বের বিভিন্ন লিগে দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে খেলে আসছেন।

সুনিল নারাইনও গড়েছেন অনন্য কীর্তি। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৬১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই রহস্যময় স্পিনার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ উইকেটশিকারিও।

চলমান সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছেন তিনজনই। পোলার্ড ও নারাইন দলটির হয়ে মাঠে খেলেছেন, আর ব্রাভো রয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে।

কুইন্স পার্ক ওভালে ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটের আরও কয়েকজন কিংবদন্তির নামেও বিভিন্ন অংশের নামকরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রায়ান লারা প্যাভিলিয়ন, ডেরিক মারে প্লেয়ার্স গ্যালারি, জেফরি স্টলমেয়ার স্ট্যান্ড ও লিয়ারি কনস্ট্যানটাইন স্ট্যান্ড।

ব্রাভোর সম্মানে সম্প্রতি আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। সিপিএল ও ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি তার ৪৭ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে।

কুইন্স পার্ক ওভালে এবার একই স্ট্যান্ডে তিন তারকার নাম যুক্ত হওয়ায় ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেট ইতিহাসে তাদের অবদান আরও স্থায়ীভাবে স্মরণীয় হয়ে থাকল।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit