রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

যেভাবে শাকিবকে ‘ম্যানেজ’ করেছিলেন রাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮১ Time View

বিনোদন ডেস্ক : রাফির সিনেমা সুপার ডুপার হিট হচ্ছে অপরদিকে শাকিব খানের চেয়ার শেষ হয়ে যাচ্ছে। শাকিবের দিন শেষ হয়ে যাচ্ছে। এমন কথা ছিল নির্মাতা রায়হান রাফির মুখে।  শুধু তাই নয়, শাকিবের একক রাজত্ব ভেঙে দিতে হবে বলেও সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন তরুণ এ নির্মাতা।  বলেছিলেন,‘আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে।’ 

কোরবানি ঈদের পরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছিলেন রায়হান রাফি। যে শাকিবকে উপেক্ষা করেছিলেন, যে শাকিবের একচেটিয়া বাজার বন্ধ করতে চেয়েছিলেন নির্মাতা রায়হান রাফি- সেই শাকিবকে নিয়েই সিনেমা বানাচ্ছেন। যদিও শাকিব কোনোভাবেই রাফির সিনেমা করার জন্য রাজি ছিলেন না।

শাকিবের বাসার পাশ দিয়ে তিনদিন ঘুরেছেন। কিন্তু শাকিব তাকে বাসায় আসার অনুমতি দেননি। শেষ পর্যন্ত একটি প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একজন হেভিওয়েটকে দিয়ে ফোন করিয়ে শাকিবকে রাজি করান রাফি।

রাফি যে শাকিবের বাসার পাশে ঘোরাঘুরি করেছেন সেসময় বিভিন্ন  পত্রিকাও এই খবর ছাপে। শাকিবকে ঠিক এভাবেই ম্যানেজ করেছিলেন তরুণ নির্মাতা রায়হান রাফি।

কোরবানি ঈদের পরে রাফি বলেছিলেন,  ‘তার মানে কি আমাদের অডিয়েন্সের কোনো দোষ নাই, একটা পক্ষ আছে তারা চায় এই জিনিসটা বিরাজমান রাখতে যে আমাদের সিনেমা বাদে কারো সিনেমা চলে না। তারাই যখন দেখছে রায়হান রাফির সিনেমা সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে। তখন তারা টেনশনে পড়ে গেছে এবার তো আমার চেয়ারটা শেষ।’ 
 
তিনি বলেছিলেন, ‘এই ব্র্যান্ডিংটা সারাজীবন চলে, আমার সিনেমা বাদে কারো সিনেমা চলবে না। এটা ইন্ডাস্ট্রির নিয়ম। এই নিয়মটা ভেঙে দিতে হবে। এইজন্য তারা কী করছে, ডিরেক্টলি না করতে পেরে বিভিন্ন মাধ্যমে করছে। আমি তাদেরকে অনুরোধ করবো এটা করে আপনারা নিজেদেরকে ছোট করছেন।’

এতোকিছুর পরে শাকিব একান্ত বাধ্য হয়েই সিনেমাটি করছেন। শাকিবের একটি সূত্র মারফত জানা গেছে, ‘রায়হান রাফি তিন দিন ঘুরেও যখন শাকিবের দেখা পাননি তখনই এমন একজনকে দিয়ে ফোন করিয়েছে রাফি যাকে ইগনোর করা শাকিব খানের পক্ষে সম্ভব না।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit