শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মুরগির বাচ্চাও এখন বিএনপির টার্গেট: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : ওবায়দুল কাদের বলেন,বিএনপিসহ সমমনাদের ডাকা অবরোধে আজ সকালে সিরাজগঞ্জে মুরগির বাচ্চাবাহী কাভার্ড ভ্যান পোড়ানো হয়েছে। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতার নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে তারা। তিনি আরও বলেন, ১০টি রেল ও ৬০০ বেশি যানবাহনে হামলা ও আগুন দিয়েছে। এই নৃশংস রাজনীতি ইসরাইলের হামলাকে মনে করিয়ে দেয়। বিএনপি-জামায়াত যখন মুরগির বাচ্চাকে টার্গেট করতে পারে, নির্বাচন বানচালের জন্য আরও ভয়াবহ রূপ নিতে পারে তারা। তাই নির্বাচন বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা আলাদাভাবে অংশগ্রহণ করবে। তাদের সাথে কী নিয়ে আলোচনা বা বৈঠক হয়েছে, তা নিয়ে ঢাকঢোল পেটানোর কিছু নাই।

আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল আশা করে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা হচ্ছে। আগে নির্বাচন হয়ে যাক। কে কত সিট পায় দেখা যাক। তারপর বোঝা যাবে, কে বিরোধী দল হবে। শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার। তিনি বলেন, নির্বাচনমুখী যত রাজনৈতিক দল আছে, যাদের সঙ্গে আমাদের জোট ছিল, মানে মহাজোটে ছিল, তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছি। তাদের সঙ্গে আমাদের সহযোগিতা, আমরা আমাদের সম্পর্কটা আরও জোরদার করার তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের সঙ্গে বৈঠক হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এ বৈঠকের মূল বিষয়টি ছিল, নির্বাচনটাকে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু করার জন্য যা করা দরকার তাই করা হবে। যারা নির্বাচনমুখী দল, তাদের নিয়ে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে গুপ্তহত্যা, নাশকতা, গুপ্তহামলা প্রতিরোধ করা হবে। নির্বাচন বিরোধীদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করা হবে।
 
মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেবে, তাদের কাছ থেকে আমরা কোনো পণ্য কিনব না। আন্তর্জাতিক বিশ্বে টানাপোড়েন আছে। বিদেশে আমাদেরও বন্ধু আছে। তারাও আমাদের খোঁজখবর নিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit