শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

সমঝোতাই স্যাংশন মোকাবিলার একমাত্র পথ: আম্বিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, দেশের উপর পশ্চিমা স্যাংশনের কথা শোনা যাচ্ছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্যই স্যাংশন মোকাবিলার একমাত্র পথ। ব্যক্তি-দলীয় বাহাদুরি ও লুটেরা দুর্বৃত্তদের শক্তি দিয়ে তা মোকাবেলার চেষ্টা দেশ ও জনগণকে সীমাহীন বিপদে ফেলবে। তাই সময় নষ্ট না করে সরকারকে দেশের স্বার্থে আত্মহননের পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাসদের উদ্যোগে ‘স্বৈরাচার পতন দিবসে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে তামাশার নির্বাচনী তফসিল বাতিল ও অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবিতে’ এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটি। তাদের মিছিলটি তোপখানা রোড, পল্টন হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সভাপতির বক্তব্যে শরীফ নুরুল আম্বিয়া বলেন, স্বৈরাচার পতন দিবসে শহীদ ডা. মিলন, নূর হোসেন, দেলোয়ার, সেলিম, বসুনিয়া, জাহাঙ্গীরসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তাদের রক্তের উপর দাঁড়িয়ে এদেশে স্বৈরতন্ত্র ও লুন্ঠনতন্ত্র মজবুত করতে দেয়া যাবে না।

তিনি বলেন, দেশে এখন এক পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন আসন ভাগাভাগির কাজ চলছে। আওয়ামী লীগ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন না করে, ১৪ দল-মহাজোটের সদস্য ও স্বতন্ত্র প্রার্থীদের দিয়ে নির্বাচন করে আগামী নির্বাচনকে একটি নির্বাচনের চেহারা-সুরত দেয়ার চেষ্টা করছে। এই নির্বাচন দেশে-বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। আমরা নির্বাচনী তফসিল বাতিল করে সকলের অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, আলোচনা-সমঝোতা সাপেক্ষে নতুন তফসিল করার দাবি করছি।দেশ-জাতি-জনগণের স্বার্থে এটা সময়ের দাবি।

আম্বিয়া বলেন, সরকারের দল ভাঙ্গার নোংরা খেলা সফল হয় নাই। আওয়ামী লীগ রাষ্ট্র প্রশাসন ব্যবহার করে, প্রতিপক্ষের উপর জেল-জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার যে কৌশল নিয়েছে তা বুমেরাং হবে।

শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে এবং জাসদের ঢাকা বিভাগীয় নেতা ইউনুছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য আরো রাখেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, করিম সিকদার, মনজুর আহমেদ মনজু, বাদল খান, কেন্দ্রীয় নেতা আহমেদ ফজলুর রহমান মুরাদ, আবদুস সালাম খোকন, মকসুদূর রহমান লবু, মো. মহিউদ্দিন, ফারুক হোসেন চঞ্চল, বাংলাদেশ যুবজোটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

কিউএনবি/বিপুল/০৬.১২.২০২৩/ রাত ১০.৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit