সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

চৌগাছা পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পানিতে ডুবে আলিফ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত আলিফ পুড়াপাড়া গ্রামের ক্লাবপাড়ার সাগর হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ভাংড়ীর ব্যবসা। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, এদিন শিশুটি সকালের খাওয়া শেষে বাড়ীর পাশে খেলছিলো। তার মা বাড়ীর বিভিন্ন কাজে ব্যস্তছিলেন। খেলার সময় সে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে আসেপাশে খোঁজাখুজি করতে থাকেন।

এ সময় হঠাৎ পুকুরের পানিতে তাকে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বি এম সামসুজ্জামান বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা যায়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit