বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ডোমারে জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারের জমি দখলের চেস্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে এক অসহায় পরিবারে শেষ সম্বল জমিটুকু দখলে নেয়ার অভিযোগ উঠেছে কিছু কুচক্রি মহলের লোকের বিরুদ্ধে। অসহায় পরিবারের লোকজন পতিকার চেয়ে মামলা করেন। মামলায় বিবাদী পক্ষ হেরে গিয়ে ক্ষিপ্ত হয়ে আদালতে আদেশ অমান্য করে জমিটি দখলে নিয়েছে বলে অভিযোগ ভুক্তভুগি পরিবারের।

ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের পশ্চিম হলহলিয়া ৭নং ওয়ার্ড ভাটিয়াপাড়া গ্রামে। পরিবারের অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের হাসিবুল ও পারভীন দম্পতিকে হাসিবুলের শশুর আবু সিদ্দিক ২০০৭ সালে ১৭৫০ নং দলিল মুলে মে ও জামাইকে ডের বিঘা জমি রেজিষ্ট্রি করে দেয়। সেই থেকে হাসিবুল ও পারভীন শান্তিপূর্ণ ভাবে জামিটি ভোগদখল করে আসছে। ২০২০ সালে হাসিবুরে কন্যার বিয়ের বিষয়ে টাকার প্রয়োজন হলে জমিটি প্রতিবেশী মাহাবুর ও খতেজার কাছে বন্ধক দেয় তারা।

সেই জমিটির উপর এলাকার কিছু কুচক্রিমহলের লোকজন সাদ্দাম, সাঈদী, জলিল, জিয়ারুলের ললুভ দৃস্টি পড়ে। সেই থেকে তারা হাসিবুলের কাছে জমি পাবে বলে অনৈতিক দাবী করতে থাকে। এবিষয়ে হাসিবুল আদালতে মামলা দায়ের করলে আদালত হাসিবুলের পক্ষে রায় প্রদান করেন।

যার কারনে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন শনিবার (১৮জুলাই) সকাল ১০টায় সাদ্দাম, সাঈদী, জলিল, জিয়ারুলসহ তারা তাদের দলবল নিয়ে হাসিবুলের জমিটি দখলে নেয়ার চেষ্টা চালায় এবং সেখানে ধানের রোপা লাগিয়ে দেয়। হাসিবুল তাদের বাঁধা প্রদান না করে প্রাণ ভয়ে পালিয়ে আসে।

এবিষয়ে সাদ্দাম, সাঈদী, জলিলের কাছে জানতে চাইলে জমি দখলের বিষয়টি তারা শিকার করে বলেন, আমরা মিমাংসার চেষ্টা করে ব্যর্থ্য হয়েছি তাই জমি দখল করে ধান লাগিয়েছি। শশুরের দেয়া জমিটুকু ফিরিয়ে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগি হাসিবুলের পরিবার।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit