বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

আগাম পদক্ষেপে বন্যায় ক্ষতি কম হয়েছে, পার্বত্য উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: পার্বত্য প্রতিমন্ত্রী।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৭ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের চ্যালেঞ্জ মোকাবিলা করে পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেছেন, সরকারের সময়োপযোগী ও দূরদর্শী আগাম পদক্ষেপের কারণেই সাম্প্রতিক বন্যায় পার্বত্য এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরের দিকে  খাগড়াছড়ির মহালছড়িতে বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।প্রধান মন্ত্রী তারেক রহমান সকল জনগোষ্ঠীকে রংধনুর বাংলাদেশ গড়তে চাই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বন্যাদুর্গত মানুষের কথা চিন্তা করে আজ থেকে সরকারের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু হয়েছে। এতে স্বল্প মূল্যে হতদরিদ্র মানুষ খাদ্য সহায়তা পাবে। পার্বত্য মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান রেইনবো জাতি গঠনে যে স্বপ্ন দেখছেন তাতে সবার সহযোগিতা প্রয়োজন। পার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে।’

এসময় তিনি জেলার মহালছড়ির চোংড়াছড়ি, পাকুজ্জাছড়ি, মাইসছড়িতে বন্যা দুর্গত মানুষের মাঝে জায়গায় ত্রাণ বিতরণ করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ,জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খান, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরী  বিভিন্ন সরকারি দফতরের প্রধানরা উপস্থিত

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit