রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

রাঙামাটির পাঁচ প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের ২৯৯নং রাঙামাটির সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাঙামাটিস্থ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত সকলের মনোনয়নপত্র বাছাই শেষে মনোনয়নপত্রে সকল কাগজপত্র সঠিক থাকায় দাখিলকৃত মনোনয়নপত্র জমা দেয়া ৫ প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেছেন রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান।  

রোববার সকালে রাঙামাটির জেলা প্রশাসক রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত বাছাই অনুষ্ঠানে প্রার্থী ও প্রার্থীর প্রস্তাবকারী-সমর্থনকারীদের উপস্থিতিতে এ বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, বৈধ প্রার্থীরা হলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, জনসংহতি সমিতি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হারুনুর রশিদ মাতব্বর ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit