বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

রাঙামাটি শহরে আকস্মিক আগুনে পুড়লো ১২ দোকান

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি শহরের চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামের সামনে আগুন লেগে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (০২ ডিসেম্বর) সকালের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই ঘটনার হতাহতের কোন খবর পাওয়া যায়নি।আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়রা জানান, রন চাকামার চায়ের দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনার সূত্রপাত হয়েছে। সকালে হওয়ার কারণে দোকানের কোন মালামাল বের করা সম্ভব হয়নি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানায়।রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মোঃ দিদারুল আলম জানান, অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানান।ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ দিপংকর তালুকদার এমপি এবং রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসদেন তারা।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৩/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit