শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

হরতালের সমর্থনে রাঙামাটি শহরে ছাত্রদলের মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৮০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : হরতালের সমর্থনে রাঙামাটি শহরে মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো:অলি আহাদের নেতৃত্বে বিএনপির হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচী পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাজবাড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে রাঙামাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হেলথ এলাকায় শেষ হয়।এসময় সংক্ষিপ্ত সমাবেশে বর্তমান সরকারের পদত্যাগ ও আজ্ঞাবহ নির্বাচন কমিশন বাতিল করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন ধরনের শ্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম ছগির, সাজ্জাদ হোসেন, শাওন মেহেদী, ইমাম মেহেদী, সহ-সাংগঠনিক সম্পাদক আরজ সুমন, দপ্তর সম্পাদক আব্দুল সালাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, রাঙামাটি হিন্দু ছাত্র ফোরামের সভাপতি রাজন রক্ষিত, নানিয়রচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাসান মল্লিক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, নগর ছাত্রদলের জয় খাঁন, জেলা ছাত্রদল নেতা অনিমেষ রায়, ,পৌর সেচ্ছাসেবক দলের নেতা অনতোষ দাশ অন্তু সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৩,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit