শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

ঢাকার দুটি আসন থেকে মনোনয়ন কিনলেন সৈয়দ ইবরাহিম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ঢাকার দুটি আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি জোটের আন্দোলন থেকে বেরিয়ে যুক্তফ্রন্ট গঠন করে আলোচনায় আসা বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। 

সোমবার ঢাকা-৫ ও ঢাকা-১৪ আসন থেকে ঢাকা মহানগরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিনিধির মাধ্যমে এসব মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

ঢাকার ডেমরা ও যাত্রাবাড়ী এলাকা নিয়ে ঢাকা-৫ আসন গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য ঢাকা দক্ষিণ সিটির সাবেক কাউন্সিলর কাজী মনিরুল ইসলাম। ২০২০ সালে এই আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর উপনির্বাচনে কাজী মনিরুল ইসলামকে আওয়ামী লীগ প্রার্থী ঘোষণা করে। পরে তিনি সংসদ সদস্য হন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে হাবিবুর রহমান মোল্লার ছেলে হারুনর রশীদকে (মুন্না) দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এই আসনে এখন পর্যন্ত ১৩টি দলের নেতারা মনোনয়নপত্র নিয়েছেন।

ওদিকে ঢাকা-১৪ আসনটি মিরপুরের একাংশ ও গাবতলী এলাকা নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য আগা খান মিন্টু। ২০২১ সালে আসলামুল হকের মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন আগা খান মিন্টু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার বদলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

 

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৩/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit