শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

নৌকায় ওঠা হলো না যেসব তারকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : নৌকার টিকিট নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অনেক তারকা আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছিলেন। সেই তালিকা থেকে ঝরে পড়ছেন অধিকাংশ অভিনেতা-অভিনেত্রীই। মনোনয়ন ফরম কিনেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন তারা। 

রোববার বিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের তালিকা ঘোষণা করেন।

যেখানে পুরাতনদের মধ্যে রয়েছেন অভিনেতা আসাদুজ্জামান নূর ও সংগীতশিল্পী মমতাজ। আর নতুন তারকাদের মধ্যে যুক্ত হয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। তা ছাড়া আর কেউ মনোনয়ন পাননি। 

মনোনয়নবঞ্চিত শিল্পীরা হলেন— মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩), শাকিল খান (বাগেরহাট-৩), মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২), সিদ্দিকুর রহমান (টাঙ্গাইল-১ ও ঢাকা-১৭), কণ্ঠশিল্পী এসডি রুবেল (ঢাকা-৮), শামসুন্নাহার সিমলা (ঝিনাইদহ-১), অভিনেত্রী রোকেয়া প্রাচী (ফেনী-৩) ও শমী কায়সার (ফেনী-৩)। এসব আসনে অন্যদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মাসুম পারভেজ রুবেলের জায়গায় মনোনয়ন পেয়েছেন সরদার মো. খালেদ হোসেন। শাকিল খানের বিপরীতে মনোনয়ন পেয়েছেন হাবিবুন নাহার। মাহিয়া মাহির জায়গায় মনোনয়ন পেয়েছেন এ আসনের বর্তমান এমপি জিয়াউর রহমান। সিদ্দিকুর রহমানের দুটি আসনের জায়গায় দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবদুর রাজ্জাক ও মোহাম্মদ আলী আরাফাত।

এসডি রুবেলের পরিবর্তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শামসুন্নাহার সিমলার জায়গায় মনোনয়ন পেয়েছেন মো. আব্দুল হাই। রোকেয়া প্রাচী ও শমী কায়সারের পরিবর্তে দলীয় মনোনয়ন পেয়েছেন মো. আবুল বাশার।
 

 

কিউএনবি/অনিমা/২৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit