বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটি শহরে শিশু বলাৎকারে অভিযুক্ত যুবকের আমৃত্যু কারাদন্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৩০ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরে ১১ বছরের শিশুকে বলাৎকারের দায়ে অভিযুক্ত যুবক ওমর সাদেক রিয়াদ(২১)কে আমৃত্যু কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত রোববার দুপুরে এই রায়ের আদেশ দিয়েছেন। আসামীর উপস্থিতিতে এই মামলার রায় ঘোষণা করা হয়েছে।এই মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন, বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি। আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট শফিউল আলম মিয়া।আদালতের রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর সঠিক ও ন্যায় বিচার হয়েছে  দাবি করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন।আদালয়ের রায়ে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৯ অক্টোবর ১১ বছর বয়সী ভিকটিম তার বন্ধুদের সাথে রাঙামাটির শহরের শান্তিনগর বাস স্ট্যান্ডে খেলতে যান। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে রাঙামাটির কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।

আদালত জানায়, পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড ছাড়াও ভিকটিমের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে এক লক্ষ টাকা জরিমানা দন্ড পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর(পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, আদালতে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত করতে পারায় আদালত আসামিকে আমুত্যু কারাদন্ডাদেশ প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে সমাজে একটি ম্যাসেজ যাবে এবং এই ধরনের অপরাধ কমে আসবে বলেও জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর অভি।

কিউএনবি/অনিমা/২৬ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit