বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

সাগরে আবারও লঘুচাপের আভাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্কনিউজঃ আগামী রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপ হলে তা পরে আরো ঘনীভূত হতে পারে। তবে লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কি না, তা এখনই বলা সম্ভব না বলে জানান আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘লঘুচাপ হলে বোঝা যাবে এটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হতে পারে কি না।

লঘুচাপ সৃষ্টি হলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুরুতেই এর প্রভাব পড়ার আশঙ্কা কম। লঘুচাপ সৃষ্টি হয়ে কিছু সময় পার হলে আমরা বুঝতে পারব এর প্রভাব কেমন হতে পারে।’
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শুক্রবার আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে রাত ও দিনের তাপমাত্রা।

আগামী রবিবার পর্যন্ত দেশে প্রায় একই রকম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুর ও নওগাঁর বদলগাছীতে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/বিপুল/২৩.১১.২০২৩/রাত ১০.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit