বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মাটিরাঙ্গায় এক ইটভাটাকে ১লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট ভাটায় জ্বালানি হিসেবে গাছ কেটে কাঠ সংগ্রহ ও মজুদ করার অপরাধে  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  এক ইটভাটা মালিককে  ১ লক্ষ টাকা জরিমানা করেছে    ভ্রাম্যমান আদালত।

বুধবার (২২নভেম্বর) বিকেল ৫টার  দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের এক ইটভাটার মালিককে ওই অর্থদন্ডে দন্ডিত করেন মাটিরাঙ্গা উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা মো.আতাউর রহমান, তবলছড়ি ও তাইন্দং ফাড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মেজবাহ উদ্দিন বলেন, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী ইট ভাটা গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আনুমানিক প্রায় ৫,৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান পেয়ার আহম্মেদ মজুমদার এর জিম্মায় দেয়া হয়। এছাড়া রেঞ্জ অফিসার ও চেয়ারম্যানকে বিধি মোতাবেক জব্দকৃত কাঠ নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit