সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

শ্বশুর বাড়ি থেকে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে ফাতেমা মরিয়ম অর্পিতা নামে এক কিশোরী গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াখোলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  নিহত অর্পিতা চাটখিল পৌরসভার শাহনেয়ামতপুর এলাকার বেলাল হোসেনের কন্যা এবং সিংবাহুড়া গ্রামের ইতালি প্রবাসী রবিউল ইসলাম রুবেলের স্ত্রী। অর্পিতার বাবা-মা এবং স্বজনরা দাবি করেছেন অর্পিতাকে (১৭)  হত্যা করেছে তার শাশুড়ি সহ পরিবারের লোকজন। নিহতের শরীরে বিভিন্ন নির্যাতনের চিহ্ন পেয়েছেন দাবি করেছেন তারা। তবে অর্পিতার শ্বশুরের পরিবার অর্পিতা রাত ৩ টার দিকে বাথরুমে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,  ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অর্পিতার সাথে রুবেলের গোপনে বিয়ে হয় পরিবারের সম্মতিতে। গোপনে বিয়ে হওয়ার  কারণ হিসেবে জানা যায়, দু পরিবার তাদের আনুষ্ঠানিক বিয়ে দেওয়ার সময় অভিযোগের ভিত্তিতে চাটখিল উপজেলা প্রশাসন বাল্য বিয়ের অপরাধে বিয়েটি ভেঙে দেয় এবং অর্পিতা পরিবারকে জরিমানা করে। পরে তারা প্রশাসনের দৃষ্টি এড়াতে গোপনে বিয়ের আয়োজন করে। জানা যায়,বিয়ের পর থেকেই শাশুড়ির নানা নির্যাতনের শিকার হয়ে আসছিল কিশোরী গৃহবধূ অর্পিতা। চাটখিল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিকভাবে শরীরের কোথাও নির্যাতনের চিহৃ পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

কিউএনবি/অনিমা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit