শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা বিএনপির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্কনিউজঃ একদিন বিরতি দিয়ে বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে তারা। এ নিয়ে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি দিল দলটি।

সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তি, সমাবেশে হামলা ও নেতাদের হত্যার প্রতিবাদে, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হবে। বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও এই কর্মসূচি পালন করবে।

এ সময় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে অবরোধ সফলের জন্য আহ্বান জানিয়ে রিজভী বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলতেই থাকবে। বিজয় না হওয়া পর্যন্ত জনগণ এবার ঘরে ফিরবে না। এই আন্দোলনের বিজয় সুনিশ্চত।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদে এবং সরকার পতনের এক দফা দাবিতে এর আগে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা।তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ, আগামীকাল সকাল ৬টায় শেষ হবে এ অবরোধ।

কিউএনবি/বিপুল/১৩.১১.২০২৩/ সন্ধ্যা ৭.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit