শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বিএনপি আগুন নিয়ে নেমেছে, পাহারায় থাকতে হবে: কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : আন্দোলনের নামে যারা প্রতারণা করে তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপি আগুন নিয়ে নেমেছে৷ আমাদের ভয় পেলে চলবে না, পাহারায় থাকতে হবে।

সোমবার (৬ নভেম্বর) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন ৷ তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু হবে। সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন। এসময় তিনি ভার্চুয়ালি সিলেটের বালাগঞ্জে বড়ভাঙা সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে যারা প্রতারণা করে তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিরাপদ নয়। যে যেটাই করুক।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে, জেলে থাকা আট হাজার নেতা-কর্মীকে (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না, তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্য সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না।

তিনি বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকবো। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত নই, আমরা ভয় পাই না। পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানাই।

 

 

কিউএনবি/আয়শা/০৬ নভেম্বর ২০২৩,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit