শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

মানুষ ফাইনাল খেলার জন্য প্রস্তুত: কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলার মানুষ আজ ফাইনাল খেলার জন্য প্রস্তুত। সারা বাংলায় খেলা হবে। আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে। 

শনিবার বিকাল সাড়ে ৪টায় মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। 

আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তাই নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আজকের দিনে এটাই আমাদের শপথ।

এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে জনসভার মঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা-কর্মীরা। সকাল থেকেই জনসভায় যোগ দিতে দলে দলে জড়ো হন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। 

আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে রোববার (৫ নভেম্বর) থেকে তিনটি স্টেশন দিয়ে শুরু হবে এ পথের বাণিজ্যিক যাত্রা। দশ মিনিট পরপর আসবে ট্রেন। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit