মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

বিজয়নগরে বিএনপি’র মিছিল, পুলিশের ধাওয়া, আটক কয়েকজন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৮৪ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর বিজয়নগরে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির মিছিল। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি মিছিল থেকে গাড়ি ভাঙচুর করা হয়েছে।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর সন্দেহভাজন হলেই পথচারীদের তল্লাশি করতে দেখা গেছে পুলিশকে ।

এদিকে অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীসহ সারা দেশে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছে। এ সময় অনেক জায়গায় ভাঙচুর করা হয় গাড়ি। অগ্নিসংযোগ করা হয় একাধিক যানবাহনে।

কিউএনবি/বিপুল/০১.১১.২০২৩/ দুপুর ২.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit