শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আব্দুল্লাহকে ফিরিয়ে ১২৮ রানের ওপেনিং জুটি ভাঙলেন মিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২০৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে ২০৪ রানে অলআউট করে জয়ের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ফখর জামান ১২৭ বলে ১২৮ রান করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৩ ওভারে ১৪২ রান। ৬৬ ও ৬ রানে ব্যাট করছেন ফখর জামান ও বাবর আজম। জয়ের জন্য শেষ ১৬২ বলে পাকিস্তানের প্রয়োজন আর মাত্র ৬৩ রান।

মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরের ৩১তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ৬ রানেই ২ উইকেট হারানোর পর দলীয় ২৩ রানে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের উইকেটও হারায় বাংলাদেশ। 

দলের এমন কঠিন বিপর্যয়ে হাল ধরেন ওপেনার লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ৮৯ বলে ৭৯ রানের জুটি গড়েন তারা। ২০.৫ ওভারে দলীয় ১০২ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। তার আগে ৬৪ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করে ফেরেন লিটন দাস।

এরপর অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ বলে মাত্র ২৮ রানের জুটি গড়ে ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ৭০ বলে করেন ৫৬ রান। 

৬৪ বলে চার বাউন্ডারিতে ৪৩ রান করে ফেরেন সাকিব। ৩০ বলে ২৫ রান করেন মিরাজ। শেষ ব্যাটসম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান যখন আউট হন তখন বাংলাদেশ দলের সংগ্রহ ৪৩.৩ ওভারে ২০৪ রান।

পাকিস্তানের হয়ে ৯ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮.১ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ৮ ওভারে ৩৬ রানে ২ উইকেট নেন হারিস রউফ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৩,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit