শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

আমরা রাজপথে থাকব, প্রয়োজন হলে জীবন দেব: নুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ (একাংশ)। মঙ্গলবার সকাল ১০টায় বাংলামোটর মোড় থেকে এ মিছিল শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুর বলেন, তিন দিনের যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে, আমরা তা পালন করছি। এ অবরোধ সফল করার জন্য আমরা রাজপথে থাকব, প্রয়োজন হলে জীবন দেব।

নুরুল হক নুর বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা চালানোর জন্য সরকার বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, বোমাবাজি করছে। জনগণকে সর্তক থেকে এ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে এ অবরোধ পালন করছে। আমরা মনে করি, অনতিবিলম্বে সরকারের পদত্যাগ করা উচিত। একই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটক সবার মুক্তি চাই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, হানিফ খান সজিব, শাকিল উজ জামান, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, সহসভাপতি মাজেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম হাসান, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ নেতাকর্মীরা।

কিউএনবি/বিপুল/৩১.১০.২০২৩/ বিকাল ৫.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit