রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে আশুলিয়ায় আওয়ামী লীগের সো-ডাউন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া : সারাদেশে বিএনপি-জামাতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে আশুলিয়ায় নেই তারা মাঠে। তবে হরতালের প্রতিবাদে হাতে লাঠি নিয়ে সো-ডাউন করেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে সো-ডাউন করেন তারা। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কে হরতালের পক্ষে বিএনপি-জামায়াতের  কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। 
আশুলিয়ার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিলো। আগের দিনের তুলনায় যান্ত্রিক যানবাহন চলাচল ছিল অনেকটাই কম। স্থানীয় যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার গাড়ি ছেড়ে যেতে দেখা যায়নি। মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের দখলে ছিলো। 
আশুলিয়ায় পোশাক শ্রমিক মহিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, হরতালে কারখানা খোলা রয়েছে। তাই জীবিকার তাগিদে কর্মস্থলে যেতে হচ্ছে। বাস কম থাকায় অটোরিকশা দিয়ে যেতে হচ্ছে। রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হওয়া শামীম নামের এক চাকুরিজীবীর সাথে কথা হলে তিনি বলেন, ঢাকায় চাকরি করি তাই জীবনের ঝুঁকি নিয়েও কর্মস্থলে যেতে হবে। বাস পেতে বিলম্বিত হচ্ছে বাসের জন্য অপেক্ষা করছি।
হাইওয়ে থানা পুলিশও কঠোর অবস্থানে ছিলো। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হাসান বলেন, এখন পর্যন্ত মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লোকাল গাড়ি চলাচল করলেও দূরপাল্লার গাড়ির সংখ্যা কম। তবে সব কিছু স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। অন্যদিকে এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি কেটে দেন। এদিকে হরতালের আগের রাত ৯টার দিকে সাভারের আলমনগর আবাসিক এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit