শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

যুবদলের টুকু, ছাত্রদলের জুয়েলসহ আহত বিএনপির দুই শতাধিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। এর মধ্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুক, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন।

বিএনপির দপ্তর থেকে জানানো হয়, তাদের শান্তিপূর্ণ মহাসমাবেশ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর কাকরাইল ও পল্টন মোড় থেকে হঠাৎ হামলা চালানো হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডে এসব নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

মহাসমাবেশে হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও বিএনপির দপ্তর জানিয়েছে। রোববার বিকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার কথা ছিল বিএনপির। তাদের সমাবেশস্থলের দুই কিলোমিটার দূরত্বের মধ্যে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সমাবেশকে কেন্দ্র করে কাকরাইল মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। পরবর্তীতে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে থেকেও সমাবেশের জন্য জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।

নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলার প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একইদিন সারা দেশে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। শনিবার বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন সমাবেশ’ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit