বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

জানা গেল ইন্টারনেট ‘স্লো’ হওয়ার কারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন লেগেছে। ভবনটিতে থাকা আন্তঃসংযোগ এক্সচেঞ্জ (আইসিএক্স) অপারেটরদের সংযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) কোম্পানিগুলো জানিয়েছে, খাজা টাওয়ারে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের ডাটা সেন্টার রয়েছে। আগুন লাগার কারণে ডাটা সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে। এতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ আসত খাজা টাওয়ারের ওই দুই ডাটা সেন্টার থেকে। এই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ৭০ শতাংশ দিয়ে থাকে। যেহেতু ডাটা সেন্টারগুলো বন্ধ হয়েছে, তাই ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। তবে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা সচল রয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ৫টার দিকে খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণ পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এতে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়ে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও সহযোগিতা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত খাজা টাওয়ার থেকে সাতজনকে উদ্ধার করা হয়েছে।

কিউএনবি/বিপুল/ ২৬.১০.২০২৩/ রাত ১০.৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit