বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে হুমকির ঘটনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৯১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেটের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমার কদমতলীর বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে ২৬ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় ৭ সংগঠনের উদ্যোগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়।

বৃহত্তর কদমতলীবাসী, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতি, কদমতলী ওভারব্রীজ পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতি, কদমতলী যুব-সমাজ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর অন্তভূক্ত ওভারব্রীজ শাখা, দক্ষিণ সুরমা ভাঙারী ব্যবসায়ী সমিতিসহ দক্ষিণ সুরমার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ও রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা দুলাল আহমদ ও মির্জা আলী আশরাফ এর যৌথ পরিচালনায় আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র(১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন, কদমতলীর প্রবীণ মুরব্বী হাজী সমরাজ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল বকস্, বিশিষ্ট মুরব্বী ও ব্যবসায়ী আব্দুল মালিক মারুফ, দরিয়াশাহ মাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. লুলু মিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মুনিম আজম আলী, শামস্ মটরস এর সত্যাধিকারী আব্দুল কুদ্দুস, সিলেটের বিশিষ্ট সাংবাদিক মঈন উদ্দিন, মুরব্বী জমির আলী, কামাল বকস্, শামীম বকস্, কাজী জয়নুল হক, আকতার উদ্দিন, শ্রমিক নেতা মানিক মিয়া, মুরব্বী হিরা মিয়া, যুবলীগ নেতা মুহিবুর রহমান মুহিব, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম শাহেদ, সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ছয়েফ খান, স্বর্ণশিখা সমাজকল্যাণ সমিতির উপদেষ্ঠা শাহানুর আহমদ, সাধারণ সম্পাদক সুমন হোসেইন, কদমতলী পূর্ব-পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়া, সহ-সভাপতি নাজিম উদ্দিন, ইছহাক আহমদ, সাধারণ সম্পাদক এম এ মালেক, যুগ্ন-সাধারণ সম্পাদক মোহন আহমদ, সুমন আহমদ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর অন্তভূক্ত ওভারব্রীজ শাখার সভাপতি শাহীন আহমদ, কদমতলী যুব-সমাজের পক্ষে ফরহাদ রহমান, ফাহিম বক্ত শিপু, মেহেদী হাসান সাজাই, মাহিদুল ইসলাম মোহনসহ দক্ষিণ সুরমার পেশাজীবি সংগঠনের বিশিষ্ট নাগরিকবৃন্দ। সভায় আগামী ৪৮ ঘন্টার ভেতরে হুমকিদাতাদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়, অন্যতায় দক্ষিণ সুরমা থেকে আরো কঠোর আন্দোলন শুরু হবে বলে মন্তব্য করেন বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit