বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে বিসিবি একাদশ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নতুন ভূমিকায় দিল্লিতে ফিরলেন অমিত মিশ্র উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক

খাগড়াছড়িতে কীটনাশক বিষ নিয়ন্ত্রণের বিষয়ে ডাক্তারদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, বিশ্বের শীর্ষস্থানীয় কৃষি ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিষক্রিয়ার রোগীদের পরিচালনার জন্য ডাক্তারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “খাগড়াছড়িতে দিনব্যাপি  প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে  টক্সিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (টিএসবি) এর সহযোগিতায় এবং কারিগরি সহায়তায় স্বাস্থ্য সেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) সম্মতিতে প্রশিক্ষণ কর্মসূচির  আয়োজনে  বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতাল এর চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালায় খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা.রতন খীসা, এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল।

এসময় খাগড়াছড়ি কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার,  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ডা.ফজলে রাব্বি চৌধুরী রাঙ্গামাটি মেডিকেল কলেজ এর এসোসিয়েট প্রফেসর মেডিসিন ডা.গৌরব দেওয়ান  বিশেষ অতিথি  হিসেবে বক্তব্য রাখেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন ক্ষতিকারক কীটনাশক এর সম্পর্কে বিস্তারিত তুলেধরেন সিনজেন্টা বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার ড.মোহাম্মাদ হাবিবুল্লাহ বলেন  মাঠ পর্যায়ে ২০১৪ সাল থেকে স্বাস্থ্য  নিয়ে সিনজেন্টা কার্যত্রুম শুরু করেন পর্যায়ত্রুমে ৬৪টি জেলায় কার্যত্রুম করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। 

অন্যান্যর মাঝে খাগড়াছড়ি সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সনজিব ত্রিপুরা, দিঘীনালা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.তন্ময় তালুকদার.  মহালছড়ি উপজেলা  স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ধনিষ্ঠা চাকমা, রামগড় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজ্জামেল হক,মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শেখ আবুল হাসনাত, খাগড়াছড়ি সদর হাসপাতালের সিনিয়র ডাক্তার সুবল জ্যােতি চাকমা, খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি চাকমা সহ জেলার কর্মরত সরকারি হাসপাতালের ডাক্তার,সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কীটনাশক বিষ নিয়ন্ত্রণের বিষয়ে ডাক্তারদের মাল্টিমিডিয়ার মাধ্যমে  প্রশিক্ষণে  কারিগরি  সহায়তা প্রদান করেন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ডাঃ ফজলে রাব্বী চৌধুরী, স্টুয়ার্ডশিপ সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মোহাম্মদ হাবিবুল্লাহ, সিনজেন্টার সামাজিক দায়বদ্ধতা এবং সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের সামগ্রিক কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচী এবং সেই সাথে প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত  করেন।
রাঙ্গামাটি মেডিকেল কলেজ এর  সহকারি প্রফেসর ডা:গৌরব দেওয়ান  তার বক্তব্যে বলেন, আগে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে বিভিন্ন সমস্যায় পড়তে হতো কিন্তু ম্যানুয়াল দিয়ে কীটনাশক বিষ নিয়ন্ত্রণের প্রশিক্ষণ পেয়ে এখন চিকিৎসকরা রোগীকে সেবা দিতে অনেক বেশি আত্মবিশ্বাসী।
প্রধান অতিথি,র বক্তব্যে,কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল  হালনাগাদ বিষ নিয়ন্ত্রণের ম্যানুয়াল সরবরাহ করে ডাক্তারদের জন্য এই ধরনের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য সিনজেন্টাকে ধন্যবাদ জানান।  তিনি আশাবাদী যে এই ধরনের প্রশিক্ষণ পেয়ে এখন  ডাক্তার রোগীদের সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হবেন যাতে তারা নিরাপদ জীবনযাপন করতে সক্ষম হবেন।মানবজাতির উন্নতির জন্য বাণিজ্যিক কার্যক্রমের বাইরে এ ধরনের আয়োজনের জন্য তিনি সিনজেন্টাকে ধন্যবাদ জানান।

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit