শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

হঠাৎ বুবলীর রহস্যময় পোস্টের কারণ খুঁজছেন ভক্তরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সক্রিয় নন। তবে বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী।

যদিও বুবলী কারও নাম নেননি, তবে ভক্তদের বুঝতে বাকি নেই এই নায়িকার তীরের নিশানায় রয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। কিন্তু বুবলীর এই স্ট্যাটাসের সঙ্গে অপুর সম্পর্ক কী?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে, বুবলীকে নিয়ে অপু বিশ্বাসের সাম্প্রতিক এক মন্তব্য। যেখানে সরাসরি এই নায়িকা জানিয়েছেন, বুবলীকে ‘ঘৃণা’ করেন তিনি। এখানেই থামেননি! অপু বলেছেন— বুবলীর নাম নিতেও নাকি তার ব্যক্তিত্বে বাধে।

অপু বিশ্বাসের এমন মন্তব্যের একদিন পার হতেই সামাজিক মাধ্যমে এই স্ট্যাটাস দিলেন বুবলী। যেখানে তিনি এই নায়িকার নাম না নিলেও পরোক্ষভাবে তাকে উদ্দেশ্য করেই বার্তাটি পৌঁছে দিলেন।

এর আগে বুবলীকে নিয়ে এক সাক্ষাৎকারে অপু বলেছেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit