মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

গাজায় ইনকিউবেটরে থাকা শতাধিক নবজাতক ঝুঁকিতে : জাতিসংঘ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজার হাসপাতালগুলোতে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় ইনকিউবেটরে থাকা অন্তত ১২০ নবজাতক ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর এক পর্যায়ে উপত্যকাটিতে অবরোধ আরোপ করে ইসরায়েল।

জাতিসংঘের শিশুবিষয়ক তহবিল ইউনিসেফের মুখপাত্র জনাথন ক্রিকক্স বলেন, ১২০ নবজাতক ইনকিউবেটরে রয়েছে। এর মধ্যে ৭০ নবজাতক মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছে। এ নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন।

এ ছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অপরিণত ১৩০ নবজাতক জ্বালানি সংকটে বিপদের মধ্যে রয়েছে। 

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় প্রতিদিন ১৬০ নারী সন্তান জন্ম দিয়ে থাকেন। আর ২৩ লাখ জনসংখ্যার এই উপত্যকায় ৫০ হাজার নারী সন্তানসম্ভবা।  

শনিবার মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং দিয়ে গাজায় ২০ ট্রাক ত্রাণের প্রথম ধাপ প্রবেশ করে। তবে ইসরায়েল গাজায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। এতে হাসপাতালগুলো চালু রাখা এবং তাতে বিভিন্ন সেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। 

৭ অক্টোবর থেকে গাজার হাসপাতালগুলো ওষুধ, জ্বালানি ও পানির তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েলের বোমা হামলায় আহতদের জন্যই শুধু নয়, এই সংকটের মধ্য দিয়ে সাধারণ রোগীরাও যাচ্ছেন।  

অপরিণত শিশুদের চিকিৎসার জন্য গাজায় সাতটি বিশেষ ওয়ার্ড রয়েছে। এসব ওয়ার্ডের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারা এখন দুশ্চিন্তার প্রধান কারণ। এসব ওয়ার্ডে শিশুদের গুরুতর পরিস্থিতিতে চিকিৎসা দেয়।  

 সূত্র : আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit