বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ইরানের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, দাবি নেতানিয়াহুর নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আজ রাতেই ইরানে আরও তীব্র হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্কনিউজঃ টানা দুইদিন ধরে ইরানে হামলা চালানোর পর দেশটিতে এবার তীব্র হামলার হুঁশিয়ারি বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১১ জুন) ট্রাম্প এই সতর্ক বার্তা দেন। খবর রয়টার্সের।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজ রাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অত্যন্ত কঠোরভাবে আঘাত হানবে। একই সঙ্গে তিনি বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো, বিশেষ করে কৌশলগত খার্গ আইল্যান্ডসহ বিভিন্ন স্থাপনা দখলে নেবে এবং দেশটির তেল ও গ্যাস বাজারের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, এ ধরনের পদক্ষেপ ভেনেজুয়েলায় মার্কিন ভূমিকার মতো হবে, যেখানে যুক্তরাষ্ট্র তেল খাতের ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ বজায় রেখেছে।

ট্রাম্পের দাবি, ইরানের তেল ও গ্যাস অবকাঠামো নিয়ন্ত্রণে আনা হলে তা যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলোর জন্য সুবিধাজনক ফলাফল বয়ে আনবে।

এর আগে বুধবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ইরানের জন্য দারুণ হতে পারতো এমন একটি চুক্তি নিয়ে আলোচনা করতে তারা অনেক বেশি সময় নিয়েছে, এখন তাদের এর মূল্য দিতে হবে।

তার এই বার্তার পরেই ইরানে টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার হামলা চালায় মার্কিন বাহিনী।

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২৬/রাত ৯.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit