বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : ২০২৬-২৭ অর্থবছরের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট ঘোষণার পর এবার তার বিভিন্ন দিক তুলে ধরতে এবং জনমনে উত্থাপিত প্রশ্নের জবাব দিতে শুক্রবার (১২ জুন) বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের অগ্রাধিকার, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পেশের পর শুক্রবার প্রথাগত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক, সরকারের অগ্রাধিকার এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল গণমাধ্যমের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে বাজেট নিয়ে অর্থনীতিবিদ ও সাধারণ মানুষের মনে তৈরি হওয়া নানা প্রশ্নেরও জবাব দেবেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/সকাল ৯.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit