মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু ৪ অক্টোবর, ফাইনাল ২১ নভেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৫৫ Time View

ডেস্কনিউজঃ আগামী ওয়ানডে বিশ্বকাপের সম্ভাব্য সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টটি শুরু হতে পারে ২০২৭ সালের ৪ অক্টোবর এবং ফাইনাল হতে পারে ২১ নভেম্বর।

জানা গেছে, গত মাসে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় এই সময়সীমার বিষয়ে প্রাথমিক সম্মতি দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন আসতে পারে আগামী জুলাইয়ে অনুষ্ঠিত বার্ষিক সভায়।

আফ্রিকা অঞ্চলের তিনটি দেশ- দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপের এই আসর। এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে ৮টি ভেন্যুতে প্রায় ৫৪ ম্যাচের মধ্যে অন্তত ৪১টি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিম্বাবুয়ের হারারে ও বুলাওয়েওসহ তিনটি ভেন্যুতে ৮ থেকে ১০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নামিবিয়ায় অনুষ্ঠিত হতে পারে কিছু ম্যাচ।

২৩ বছর পর আবারও আফ্রিকা মহাদেশে ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় অনুষ্ঠিত হয়েছিল এই টুর্নামেন্ট।

নতুন ফরম্যাট অনুযায়ী, ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ তিন দল খেলবে সুপার সিক্স পর্বে।

আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। তবে নামিবিয়াকে বাছাই পর্ব পেরিয়ে জায়গা নিশ্চিত করতে হবে।

সূত্র: ইএসপিএন ক্রিকইনফো

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২৬/রাত ৯.৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit