মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

৬৯ বছরের রেকর্ড ভাঙলেন মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর হয়েছে, মাঠে গড়িয়েছে খেলা। তবে বিশ্বকাপে মাঠে নামার আগেই ফুটবলের ইতিহাসের পাতায় আরও একবার নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে গোল করে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তারকা। যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয়লাভ করে। তবে ম্যাচের ফলাফলের চেয়েও এখন বিশ্বজুড়ে বেশি চর্চা হচ্ছে মেসির এই রাজকীয় রেকর্ড নিয়ে।

সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে ম্যাচের শুরুতে মেসিকে বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে দ্বিতীয়োর্ধের ৬৯ মিনিটে তিনি যখন মাঠে নামেন, তখন গ্যালারিতে থাকা প্রায় ৮৮ হাজার দর্শক করতালিতে তাঁকে স্বাগত জানান। মাঠে নামার কয়েক মুহূর্তের মধ্যেই আলবিসেলেস্তেদের আক্রমণে যেন প্রাণ ফিরে আসে। মেসির এক নিখুঁত পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বক্সের ভেতর ফাউলের শিকার হন লাউতারো মার্তিনেজ। এরপর ৭১ মিনিটে পেনাল্টি থেকে নিখুঁত শটে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এলএমটেন।

এই গোলের মাধ্যমেই ভেঙে যায় আর্জেন্টিনা ফুটবলের প্রায় সাত দশকের পুরোনো এক কীর্তি। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে দেশের ইতিহাসে প্রবীণতম গোলদাতার আসনে বসলেন মেসি। তিনি ভেঙে দিলেন কিংবদন্তি স্ট্রাইকার আনহেল আমাদেও লাব্রুনার রেকর্ড। ১৯৫৭ সালে ব্রাজিলের বিরুদ্ধে রোকা কাপে যখন লাব্রুনা গোল করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ১০ দিন। দীর্ঘ ৬৯ বছর ধরে অটুট থাকা সেই রেকর্ড অবশেষে মেসির জাদুকরী পায়ে ভেঙে চুরমার হয়ে গেল।

আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল মেসির ১১৭ নম্বর আন্তর্জাতিক গোল। দেশের হয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় তিনি আগেই সবার ওপরে ছিলেন, এবার সেই ব্যবধান আরও বাড়িয়ে নিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার গোলসংখ্যা ৫৫, অর্থাৎ বাতিস্তুতার দ্বিগুণেরও বেশি গোল এখন মেসির ঝুলিতে। পাশাপাশি এটি ছিল মেসির ১৯৯ নম্বর আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আর্জেন্টিনার হয়ে ২০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য মাইলফলক স্পর্শ করবেন তিনি। এছাড়া বিশ্বকাপে দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও এখন তাঁর হাতের নাগালে, যা বর্তমানে ২০১০ বিশ্বকাপে মার্টিন পালের্মোর গড়া রেকড হিসেবে সংরক্ষিত রয়েছে।

আগামী ১৬ জুন আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা, আর সেখানে ভক্তরা তাকিয়ে থাকবেন ক্যাপ্টেন মেসির আরও কিছু নতুন রেকর্ড ভাঙা-গড়ার খেলার দিকে।

কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/সকাল ৯.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit