সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

নারীদের জন্য আসছে ‘পিঙ্ক বাস সার্ভিস’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪৯ Time View

ডেস্কনিউজঃ নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের জন্য নিরাপদ যাতায়াত ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে সম্পূর্ণ নারী চালক ও নারী ব্যবস্থাপনায় পরিচালিত বিশেষ ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর পরিকল্পনার কথা জানানো হয়েছে।

একই সঙ্গে কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শিশুশ্রম নির্মূলে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গড়ে তোলা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, নির্যাতন ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর করা হবে।

অর্থমন্ত্রী জানান, নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা সম্প্রসারণের পাশাপাশি কর্মস্থলে যাতায়াত আরও নিরাপদ ও সহজ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্পূর্ণ নারী পরিচালিত ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হবে, যেখানে চালক থেকে শুরু করে ব্যবস্থাপনা পর্যায় পর্যন্ত নারীরাই দায়িত্ব পালন করবেন।

বাজেট বক্তৃতায় শিশুশ্রম নিরসন প্রসঙ্গেও গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে জোরপূর্বক শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইনগত কাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগের কথা জানানো হয়েছে। পাশাপাশি শিশুদের শিক্ষা, সুরক্ষা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়সীমাভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এ লক্ষ্যে ‘জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০’র খসড়া এরই মধ্যে প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

কিউএনবি/বিপুল/১১.০৬.২০২৬/রাত ১০.০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit