স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটি ছেড়ে আগামী মৌসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা। দলবদল বাজারের অন্যতম নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার নিজস্ব এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে সিলভার চুক্তির সব শর্ত ও প্রক্রিয়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। মাত্র ৩৬ ঘণ্টা আগে শুরু হওয়া এই দলবদলের আলোচনা অত্যন্ত দ্রুততার সঙ্গে শেষ করেছে লস ব্লাঙ্কোসরা।
তিনি আরো জানান, হোসে মরিনহো নিজেই এই পর্তুগিজ তারকাকে রিয়াল মাদ্রিদের দলে চেয়েছিলেন।
বর্তমানে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকা বার্নার্ডো সিলভা বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করেই সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের শিবিরে যোগ দেবেন।
কিউএনবি/অনিমা/১২.০৬.২০২৬/সকাল ১০.০০