শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের জন্য ‘গর্ভনিরোধক’ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, চেম্বার সভাপতির প্রশংসা সংসদ গ্যালারিতে শিক্ষার্থী-শিক্ষকের জন্য ১৫০ আসন বরাদ্দ: শিক্ষা মন্ত্রণালয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম অধিবেশন শুরু এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল বিরোধী দল কি শিক্ষার্থীদের হত্যা করে লাশের রাজনীতি করতে চায়: রাশেদ খাঁন দেশের অর্থনীতিকে অগ্রসর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী

আর বিয়ে করবেন না অপু বিশ্বাস!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথম সংসার ভাঙার পর গত ৫ বছর ছেলে ও কাজ নিয়েই ব্যস্ত ছিলেন অপু বিশ্বাস। ভবিষ্যতে আর বিয়ের পরিকল্পনা নেই? এ বিষয়ে সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ঢালিউড অভিনেত্রী।

এরপর নিজের প্রসঙ্গ টেনে অপু বলেন, সুতরাং এমন একটি পদক্ষেপে হয়তো আমি সুখী হব, কিন্তু আমার সন্তান সুখী হবে না। তাহলে কি সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবেন না ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা? এ প্রশ্নের পরিষ্কার উত্তর দেননি। তবে সন্তানের সুখকেই বেশি প্রাধান্য দেবেন তিনি। 

অপু বলেন, কার সুখকে বেশি প্রাধান্য দেব? সেটা যদি হয় আমার সন্তান এবং সে যখন জানে, এটাই তার বাবা-মা। হয়তো তারা একই ছাদের নিচে থাকছেন না, কিন্তু পরিবার একটাই। বাবা হিসেবেও অন্য কাউকে দেখতে হচ্ছে না। এ বিষয়গুলোই আমি এখন সবচেয়ে বেশি ভাবি।

দ্বিতীয় বিয়ের পরিকল্পনায় সরাসরি ‘না’ শব্দের ব্যবহার না করলেও অপুর বক্তব্যে স্পষ্ট, আপাতত ছেলে জয়ের খুশিই সবকিছু তার জন্য। যেখানে এই নায়িকা চান না, জয় বাবা হিসেবে শাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক। 

দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রায় ৮ বছর সংসারের পর ২০১৬ সালে কলকাতায় প্রথম সন্তানের জন্ম দেন অপু। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরের বছরই ছেলেকে নিয়ে টিভি চ্যানেলে হাজির হন এই নায়িকা। জানান শাকিব খানের সঙ্গে তার বিয়ে ও সংসারের কথা। 

সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসতেই শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের চিড় ধরা পড়ে। নানা নাটকীয়তার পরে ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি। এরপর থেকে মায়ের কাছেই বড় হচ্ছে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়। 

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit