মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শুরু হলো জাতীয় সংসদের শেষ অধিবেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৮৯ Time View

ডেস্ক নিউজ : শুরু হলো চলতি একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। আজ বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এটি চলতি একাদশ সংসদের ২০২৩ সালের ৫ম অধিবেশন। এই অধিবেশনটি হবে একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন। 

সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সে অনুযায়ি বর্তমান সংসদের ৫ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অর্থাৎ ১ নভেম্বর থেকে নির্বাচনের সময় গণনা ও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার পর সাধারণত সংসদের কোনো অধিবেশন আহ্বান করা হয় না। 

জাতীয় সংসদের ২৫তম অধিবেশনের সভাপতি মণ্ডলীর সদস্য যারা: 

একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশনের ৫ সদস্যের সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন।

এ অধিবেশনের সভাপতি মণ্ডলীর সদস্যরা হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ, ধীরন্দ্র দেবনাথ শম্ভু, তানভির শাকিল জয়, কাজী ফিরোজ রশীদ ও নার্গিস রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার মধ্যে প্রথম থেকে নামের অনুসারে এরা অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit