শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

‘আইডল’ নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী ইয়ামাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : বিভিন্ন সময়ে নেইমারকে নিজের আইডল হিসেবে আখ্যা দেয়া ইয়ামাল আশা প্রকাশ করেছেন, এই ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডকে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দেখা যাবে। বর্তমানে সান্তোসে খেলা নেইমারকে কোচ কার্লো আনচেলত্তি সর্বশেষ ব্রাজিল দলে রাখেননি। তবুও ইয়ামালের বিশ্বাস, ৩৪ বছর বয়সী এই তারকার এখনও বিশ্বমঞ্চে পারফর্ম করার মতো গুণ ও তারকাখ্যাতি রয়েছে। ছোটবেলা থেকেই নেইমারের খেলা দেখে তিনি ফুটবলের প্রতি অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান এই ১৯ বছর বয়সী উইঙ্গার।

নেইমার সম্পর্কে কথা বলতে গিয়ে ইয়ামাল বলেন, ছোটবেলায় ফুটবল দেখার সময় নেইমার তার ওপর বড় প্রভাব ফেলেছিলেন। তিনি বার্সেলোনার সাবেক এই উইঙ্গারের ক্যারিয়ারের গভীর প্রশংসা করেন এবং আবারও তাকে বড় মঞ্চে দেখতে চান। এই স্প্যানিশ উইঙ্গার বলেন, ‘তিনি (নেইমার) আমার আইডল এবং ফুটবলের জন্য তিনি যা দিয়েছেন, তার জন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। তিনি সবাইকে অনুপ্রাণিত করেন। তিনি এমন একজন খেলোয়াড়, যাকে দেখতে মানুষ টিকিট কাটে, এমনকি তার খেলা আবার কয়েকদিন পরেও শুধু তার স্কিল দেখার জন্য দেখা যায়। আশা করি, তিনি বিশ্বকাপে থাকবেন।’
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েছে, আর এই প্রেক্ষাপটে ইয়ামাল তার আইডলের অতীতের নায়োকচিত পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা নিচ্ছেন। তিনি ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে বার্সেলোনার ঐতিহাসিক ৬-১ জয়ের ম্যাচটির কথা উল্লেখ করেন, যেখানে প্রথম লেগে ৪-০ ব্যবধানে হারার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল কাতালানরা। ইয়ামাল বলেন, ‘আমি (৬-১ ম্যাচটি) অনেকবার দেখেছি, লাইভও দেখেছিলাম। নেইমার আমার শৈশবে খুব গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ছিলেন।’

নিজের আইডলের (নেইমার) সঙ্গে লামিনে ইয়ামাল। ছবি: ইনস্টাগ্রাম

ফুটবলের বাইরে থেকেও অনুপ্রেরণা নিচ্ছেন ইয়ামাল। তিনি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল ছবিতে লেব্রন জেমসের ছবি দিয়েছেন, যেখানে তিনি ২০১৬ সালে ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সের হয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেও চ্যাম্পিয়ন হওয়া উদযাপন করেছিলেন। ইয়ামাল বলেন, ‘তিনি (লেব্রন জেমস) এমন একজন, যিনি আমাকে এই ম্যাচের জন্য অনুপ্রাণিত করতে পারেন।

আমি ভাবব, তিনি কীভাবে করেছিলেন এবং আশা করি আমার ক্ষেত্রেও একইভাবে কাজ করবে।’বার্সেলোনা দ্বিতীয় লেগে অ্যাতলেটিকোর মাঠ মেত্রোপলিতানো স্টেডিয়ামে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এরপর লা লিগায় সেল্টা ভিগোর মুখোমুখি হবে তারা। হ্যান্সি ফ্লিকের দল বর্তমানে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit