শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

রানীশংকৈলে পিআইও নুরুন্নবীর বদলির আদেশে এলাকাবাসীর মিষ্টি বিতরণ ।

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View
রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আলোচিত বিতর্কিত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকারের বদলির আদেশ আসায় আনন্দ প্রকাশ করেছে স্থানীয় এলাকাবাসী ও সংবাদকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) এই খবর ছড়িয়ে পড়লে উপজেলা চত্বর ও পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করা হয়।

সাংবাদিক নেতা ফারুক আহাম্মদ সরকারের নেতৃত্বে এই মিষ্টি বিতরণ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এ সময় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে যোগ দেয়। বদলির খবর শোনার পর মিষ্টিমুখ করার মাধ্যমে এলাকাবাসী তাদের স্বস্তি প্রকাশ করেন।

মিষ্টি বিতরণকালে উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা জানান, পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা দুর্নীতি, অনিয়ম এবং সাধারণ মানুষের সাথে অসদাচরণের অভিযোগ ছিল। তার বদলির মাধ্যমে রানীশংকৈলবাসী এক অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পেল বলে তারা মনে করেন।

বক্তারা বলেন কেবল বদলি নয়, বরং নুরুন্নবী সরকারের দায়িত্ব পালনকালীন সময়ের সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, পিআইও নুরুন্নবী সরকারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা ছিল। তার বদলির আদেশে এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit