শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর ১৪৩৩ বরণ করতে উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরসহ গোটা উপজেলায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

এদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে সকালে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। বর্ণিল পোশাক, মুখোশ ও প্লে-কার্ড নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তারা বলেন, বাঙালীর ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল লোকসংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। এছাড়া গ্রামীণ ঐতিহ্য তুলে ধরতে আয়োজন করা হয় পান্তা-ইলিশের। শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন ও গ্রামীণ খেলাধুলার প্রতিযোগিতা। উৎসবে অংশগ্রহণকারী স্থানীয়রা জানান, এমন আয়োজন তাদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। তারা প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজনের দাবি জানান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যবৃন্দ,এনজিও, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উৎসবে অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit