শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

হরমুজে মার্কিন নৌ অবরোধ নিয়ে যা বললেন ইরানের রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিনি এটিকে ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেন এবং এটিকে একটি অবৈধ আগ্রাসনমূলক কাজ বলে অভিহিত করেন, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরাভানি ওয়াশিংটনের সর্বশেষ উস্কানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানান। যা গত ১২ এপ্রিল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশ্যে ঘোষণা করেছিল।

‘নৌ অবরোধ আরোপ করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার একটি চরম লঙ্ঘন।’ লিখেছেন ইরাভানি। তিনি জোর দিয়ে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ জাতিসংঘ সনদের ২ নং অনুচ্ছেদের ৪ নং ধারার একটি সুস্পষ্ট লঙ্ঘন, যা শক্তি প্রয়োগের হুমকি বা ব্যবহারকে নিষিদ্ধ করে এবং এটি আন্তর্জাতিক আইনের অধীনে আগ্রাসনের একটি প্রকৃষ্ট উদাহরণ।

রাষ্ট্রদূত আরও বলেন যে, এই অবৈধ অবরোধ আন্তর্জাতিক সমুদ্র আইনের মৌলিক নীতিগুলোকেও গুরুতরভাবে লঙ্ঘন করে।
ইরাভানি জোর দিয়ে বলেন, ইরান যুক্তরাষ্ট্রের এই অবৈধ পদক্ষেপকে দৃঢ়ভাবে এবং কঠোরতম ভাষায় প্রত্যাখ্যান ও নিন্দা জানায়। 
 
গ্রিনিচ মান সময় সোমবার (১৩ এপ্রিল) ২টা (বাংলাদেশ সময় রাত ৮টা) থেকে ইরানের বন্দরগুলোতে প্রবেশ করা ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়ার কথা জানায় মার্কিন সামরিক বাহিনী। 
 
সূত্র: প্রেস টিভি

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit