শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আটোয়ারী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬০ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সুনামধন্য প্রাইভেট শিশু শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী কিন্ডার গার্টেন” এর তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আটোয়ারী কিন্ডার গার্টেনের আয়োজনে গত রবিবার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে মঙ্গলবার ( ১৪ এপ্রিল) পর্যন্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তিন দিনব্যাপি প্রতিযোগিতায় দৌড়, টেনিস বল ছোড়া, বেলুন ফাটানো, মোরগ লড়াই, ভারসাম্যের দৌড়, অংকের দৌড়, হাতি উড়ে, জল-ডাঙ্গা, ঝুড়িতে বল নিক্ষেপ, পাতিলে বল নিক্ষেপসহ ৭১টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ প্রায় চার শতাধীক প্রতিযোগি অংশ নেয়। এছাড়াও কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা, দেশের গান, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আটোয়ারী কিন্ডার গার্টেন চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ বাছেদ আলী’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জুয়েল রানা’র সঞ্চালনায় শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান।স্বাগত বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের পরিচালক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মানিক চৌধুরী, স্থানীয় সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে আটোয়ারী কিন্ডার গার্টেনর শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, অতিথিীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit