বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় শাস্তি পেলেন মুজারাবানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল ও পিএসএলের নিলামে ২৯ বছর বয়সী এই পেসার অবিক্রীতই ছিলেন। পরে ক্যারিবিয়ান ফাস্ট বোলার শামার জোসেফের পরিবর্তে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়ায় পিএসএলের ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। এরপর আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে ডাক পান মুজারাবানি, সেই প্রস্তাব পাওয়ার পরই তিনি পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। 

গত ১৩ মার্চ কলকাতা নাইট রাইড রাইডার্স আনুষ্ঠানিকভাবে মুজারাবানিকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে। মূলত, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর তার শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএলে তার যোগদানের পরই পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে পিসিবি। 

গত মৌসুমে দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশও মুজারাবানির মতো শাস্তি পেয়েছিলেন। মৌসুম শুরুর আগে পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেওয়ায় তাকে এক বছর নিষিদ্ধ করেছিল পিসিবি। অস্ট্রেলিয়ার পেসার স্পেনসার জনসন ও শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকাও আইপিএলে অংশ নিতে এবারের পিএসএল থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন। লাহোর কালান্দার্স ছেড়ে শানাকা যোগ দেন রাজস্থান রয়্যালসে, আর জনসন কুয়েটা গ্লাডিয়েটর্স ছেড়ে নাম লেখান চেন্নাই সুপার কিংসে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা বা শাস্তির ঘোষণা দেয়নি পিএসএল কর্তৃপক্ষ। 
 

এদিকে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও ধারণা করা হচ্ছে— ব্লেসিং মুজারাবানি ও করবিন বশের মতোই শানাকা ও জনসনও একই ধরনের শাস্তির মুখোমুখি হতে হতে পারে। আইপিএলে ইতোমধ্যেই কলকাতার হয়ে দুটি ম্যাচে মাঠে নেমেছেন মুজারাবানি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে অভিষেক ম্যাচে তিনি ৩৪ রান দিলেও কোনো উইকেট পাননি। তবে পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪১ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। অন্যদিকে, তার বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ খতিয়ে দেখে শৃঙ্খলা কমিটির তদন্ত শেষে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে পৌঁছায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit