শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হয়েছে ৪ জাহাজ: রিপোর্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এই জাহাজগুলোর মধ্যে দুটি আগেই ইরানের বন্দরে গিয়েছিল। এদের মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ আগে ইরানে গিয়েছিল।

অন্যদিকে, ‘রিচ স্টারি’ নামের আরেকটি জাহাজ আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাভুক্ত ছিল। এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা করে রাতেই হরমুজ প্রণালী পাড়ি দেয়।
 
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আরেকটি জাহাজ ‘মুরলিকিশান’। জাহাজটি চীনের লানসান থেকে রওনা হয়ে রাতের মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ওই জাহাজের সবশেষ অবস্থান ছিল ইরানের কেশম দ্বীপের পূর্বদিকে। 
 
এছাড়াও এলপিস নামের আরেকটি ট্যাংকার ইরানের বুশেহর বন্দর থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পূর্বদিক দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এটিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
 
তবে এই জাহাজটির গন্তব্য কোথায় সেটি নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই জাহাজগুলো তাদের অবস্থান গোপন করতে ‘কৌশলের আশ্রয়’ নিয়ে থাকতে পারে।
 
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল, সোমবার (১৩ এপ্রিল) থেকে তারা ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ অবরোধ করবে।
 
সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit