বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

রোমান্টিক সিনেমায় আর দেখা যাবে না শাহরুখকে!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানকে আর রোমান্টিক সিনেমায় অভিনয় করতে দেখা যাবে না!- হঠাৎ এমনই এক ইঙ্গিত দিলেন বলিউডের রোমান্স কিং। এমন খবরে হতাশ শাহরুখ ভক্তরা।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে শাহরুখকে করণ জোহর বলেন, ‘শাহরুখ চিরকালের ‘জওয়ান’, প্রেমের গল্পে চিরকাল অভিনয় করতে পারবেন তিনি।” এর উত্তরে এসময় শাহরুখ বলেন, ‘আমি জানি না রোমান্টিক সিনেমায় অভিনয় আর করবো কিনা। এখন কমবয়সীদের এসব করতে দিন।’

টানা কয়েকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর চলচ্চিত্র থেকে দীর্ঘ বিরতি নেন শাহরুখ। আর প্রায় পাঁচ বছর পর ‘পাঠান’ দিয়ে পর্দায় ফিরে শাহরুখ খান ধরা দিয়েছেন অন্য রূপে, ধুন্ধুমার অ্যাকশন তারকা হয়ে। রোমান্স কিং-কে অ্যাকশন হিরো হিসেবে সাদরে গ্রহণ করেছেন ভক্তরাও, তার প্রমাণ বিশ্ব কাঁপানো সিনেমা ‘জওয়ান।’

মুক্তির অপেক্ষায় রয়েছে শাহরুখের ‘ডাংকি’ সিনেমা। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এই সিনেমায় শাহরুখকে রোমান্টিক অবতারে দেখা মিলবে নাকি তার অ্যাকশন লুকের দেখা মিলবে আরও একবার? ২২ ডিসেম্বর সব উত্তর মিলবে ‘ডাংকি’ মুক্তির পর।

সূত্র: কইমই

 

কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit