শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ৩দিন ব্যাপী চিত্র প্রদর্শনী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশিষ্ট শিক্ষাবিদ স্কলার্সহোম একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর.কবির এইচ চৌধুরী বলেছেন, শিল্পকলা হচ্ছে সৃষ্টি। শিশুরা হচ্ছে সৃজনশীল তাদের ভিতর লোকায়িত সুপ্ত প্রতিভা বিকাশে শিল্পকলা একটি উল্লেখযোগ্য ভ’মিকা পালন করে। নতুন প্রজন্মের শিশু কিশোরদের মধ্যে সৃজনশীল কর্মকা-ের প্রতিযোগিতা গড়ে তোলা এবং মেধা ও মনন চর্চায় তাদেরকে উজ্জিবীত করার জন্য তিনি আগামীতে স্কলার্সহোম সকল ক্যাম্পাস মিলে ছবি আকা প্রতিযোগীতার আয়োজন করার আহবান জানান। স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাস আয়োজিত ৩দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

১৬ অক্টোবর সোমবার সকালে স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাস এর অধ্যক্ষ আক্তারী বেগমের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মনির আহমদ কাদেরী (অবসরপ্রাপ্ত), স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর নাজমুল বারী জামালি, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাস এর অধ্যক্ষ প্রান বন্ধু বিশ্বাস, স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের অধ্যক্ষ মোঃ ফয়জুল হক, স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল আব্দুল আজিজ, স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল শাহনিজ ফাতেমা ইব্রাহিম, মেজরটিলা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল (প্রাথমিক) নাহিদা খান, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের একাডেমিক হেড কান্তা নাগ, স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের হেড অফ স্কুল জেবুন্নেছা জীবন, স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের সিনিয়র শিক্ষক সুমিত্রা মজুমদার প্রমুখ। প্রদর্শনীর সাবিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রশিল্পী বিজয় রায়, দিপালী দাস, সুমিত্রা আচার্য স্নিগ্ধা, অদিতি চৌধুরী, থৌদাম বৌলি । তিন দিনব্যাপী পঞ্চম চিত্রপ্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে ৭৫ জন শিক্ষার্থীর ১৩৬টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ১টা পর্যন্ত টিলাগড় ক্যাম্পাসে নীচতলায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৩,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit