বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম

হিজবুল্লাহকে হামাসের মতো ভুল না করার হুমকি নেতানিয়াহুর

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিজবুল্লাহ ও ইরানকে হামাসের মতো ভুল না করার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের মতো একই ভুল করলে এর পরিণতি বেশ ভয়াবহ হবে। এর জন্য হামাসের যে পরিণতি হচ্ছে, তার চেয়েও চড়া মূল্য দিতে হবে হিজবুল্লাহ ও ইরানকে। 

এদিকে হামাস ইসরাইল যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য দিয়েছে ক্রেমলিন। 

ইতোমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন পুতিন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর পুতিন এই প্রথম স্বপ্রণোদিত হয়ে এসব নেতাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছেন। 

চলমান এ সংঘাত নিয়ে গত সপ্তাহে প্রথম বক্তব্য দেন পুতিন। এ সময় তিনি ইসরাইল ও গাজা উপত্যকায় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমন পরিস্থিতির জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিরও সমালোচনা করেছেন পুতিন।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত দুই পক্ষের ৪ হাজার ১০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজার ২ হাজার ৭০০ জন এবং ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit