বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

দ্বিতীয়বার বাবা হলেন জিৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৫৬ Time View

বিনোদন ডেস্ক : জিৎ সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে ছোট্ট মানুষটার খবর দিলেন। লিখলেন- হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।

এর আগে প্রেগন্যান্সির খবর শেয়ার করে জিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন- খুব জলদিই আসতে চলেছে আমাদের পরবর্তী সন্তান। এ খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা খুব খুশি। আমাদের প্রার্থনায় রাখবেন। 

বরাবরই ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন অভিনেতা। স্ত্রী মোহনাও সেরকম আসেন না প্রচারের আলোতে। তাই এতদিন কেউ ঘুণাক্ষরেও টের পায়নি প্রেগন্যান্সির খবর। জিতকে শেষ দেখা গিয়েছে চেঙ্গিজে; যা মুক্তি পেয়েছিল হিন্দি ও বাংলায় একসঙ্গে, গোটা দেশজুড়ে এরপর তাকে দেখা যাবে ব্যুমেরাং, মানুষ-এর মতো ছবিতে। 

কিছুদিন আগে দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনীক চক্রবর্তী। তার স্ত্রীও একটি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলে হয়েছে অভিনেতা গৌরব ও ঋদ্ধিমারও। এবার সেই দলে নাম লেখালেন জিৎ। 

ডিসেম্বরে আরও এক তারকা দম্পতির সন্তান আসার সুখবর পাবে বলিউড। আসছে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান। তিন বছরের ইউভান আর মাত্র মাস দেড়েকের মধ্যেই পেয়ে যাবে ভাই বা বোন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit